রেললাইনে কাটা পড়া গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনে কাটা পড়া রোজিনা আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। স্বামী ও পরিবারের লোকজন তাঁকে হত্যা করে রেললাইনের ওপর লাশ ফেলে রেখেছে বলে অভিযোগ করেছে তাঁর বাবার পরিবার।মন্দভাগ রেলস্টেশন এলাকা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে আখউড়া রেলওয়ে জিআরপি থানার পুলিশ। পাঁচ বছর আগে বড় বোন শিউলী আক্তারও এই পরিবারের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, ১২ বছর আগে কসবা উপজেলার কাইমপুর গ্রামের আবুল হাসেমের বড় মেয়ে শিউলী আক্তারের সঙ্গে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের জামতলী গ্রামের আবদুর রশিদের ছেলে তফাজ্জল হোসেনের (৩৭) বিয়ে হয়। বিয়ের পর থেকে মেয়েটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তফাজ্জল ও তাঁর পরিবারের লোকজন। তাঁদের পরিবারে দুটি পুত্রসন্তান রয়েছে। একপর্যায়ে ২০০৮ সালে আত্মহত্যা করেন শিউলি। পরে এলাকার সাহেব সর্দারদের এক সালিস বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ছোট মেয়ে রোজিনা আক্তারকে তফাজ্জলের সঙ্গে ২০০৮ সালে বিয়ে দেন বাবা আবুল হাসেম। বিয়ের পর তাঁদের একটি পুত্রসন্তানের জন্ম হয়।পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে, তফাজ্জল আবুধাবিতে চাকরিতে চলে গেলে শ্বশুরবাড়ির লোকজন রোজিনার ওপর নির্যাতন চালাতেন। চলতি বছরের ৫ অক্টোবর দেশে আসেন তফাজ্জল। বাড়িতে এসেই তিনি রোজিনার ওপর নির্যাতন চালাতে শুরু করেন। এ নিয়ে ২০-২৫ দিন আগে তফাজ্জলের বাড়িতে কয়েক দফা বৈঠকও হয়।মায়ের মুঠোফোনে গত সোমবার গভীর রাতে ফোন করে ‘রোজিনা আক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছে না’ বলে খবর জানান তফাজ্জলের মামা। গতকাল মঙ্গলবার সকালে রোজিনা আক্তারের ভাই ফরিদ মিয়া, খালাতো ভাই আবুল হাসনাতসহ কয়েকজন তফাজ্জলের বাড়িতে গেলে তাদের আটকে রেখে নির্যাতন চালানো হয়। পরে স্থানীয় লোকজন খবর পায় যে কসবা উপজেলার মন্দভাগ রেলস্টেশনের ৩ নম্বর লাইনে একটি লাশ পড়ে আছে। পরিবারের লোকজন এসে রোজিনার লাশ শনাক্ত করে। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জিআরপি থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।আবুল হাসেম বলেন, বড় মেয়েটিকেও তফাজ্জল নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে পাঁচ বছর আগে তিনি আত্মহত্যা করেন। পরে এলাকার সাহেব সর্দারের অনুরোধে এবং সন্তানদের কথা চিন্তা করে ছোট মেয়ে রোজিনাকে তফাজ্জলের কাছে বিয়ে দেন। বিয়ের পর থেকেই মেয়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করতে থাকেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন। তাঁর মেয়েকে হত্যা করে রেললাইনে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।মন্দভাগ রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদীন বলেন, ধারণা করা হচ্ছে, কেউ মেয়েটিকে মেরে রেলস্টেশনের ৩ নম্বর লাইনে ফেলে রেখেছিল। আখাউড়া রেলওয়ের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। া ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। স্বামী তফাজ্জল পলাতক রয়েছেন।