রেললাইনে কাটা পড়ে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনে কাটা রংপুরের বদরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের দৌলতপুর ও ভোমরাদহ ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার দিবাগত রাতে দৌলতপুরের পিতাহার পুকুরের কাছে বোরো খেতে গভীর নলকূপের পানি দিতে বিদ্যুতের জন্য অপেক্ষা করছিলেন দৌলতপুর গ্রামের কৃষক লুৎফর রহমান (৫০)। একপর্যায়ে পাশের রেললাইনে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। এ সময় পীরগঞ্জ থেকে আসা একটি তেলবাহী ট্রেন রাত একটার দিকে লুৎফর কাটা পড়েন।
এদিকে বুধবার সকাল ১০টায় ভোমরাদহের সেনুয়া গ্রামের তফের আলীর মেয়ে হাজেরা (৩৫) বাড়ির পাশে ট্রেনে কাটা পড়ে মারা যান।
গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বুড়িমারী থেকে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন বদরগঞ্জ রেলস্টেশনের প্ল্যাটফর্মে আসে। ট্রেনটি থামার আগেই এক ব্যক্তি (৪০) নামার চেষ্টা করলে পা ফসকে চাকার নিচে পড়ে মারা যান।