প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর শর্শদি রেলস্টেশনের পাশে রেলক্রসিংয়ের ওপর গতকাল রোববার পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হয়। ফেনীর স্টেশনমাস্টার মাহবুবুর রহমান জানান, গতকাল সকাল নয়টার দিকে রেলক্রসিংয়ের ওপর দিয়ে যাওয়ার সময় পাথরবোঝাই ট্রাকটির একটি যন্ত্রাংশ ভেঙে যায়। এতে ট্রাকটি রেললাইনের ওপর আটকা পড়ে। ফলে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ও চাঁদপুর স্পেশাল ট্রেন শর্শদি রেলস্টেশনে আটকা পড়ে। দুই ঘণ্টা পর ট্রাকটি রেললাইনের ওপর থেকে সরানোর পর বেলা ১১টায় ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।