রেললাইনে পা আটকে প্রাণ গেল তরুণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ধীরাশ্রম রেলস্টেশনের উত্তরে হোম সিগন্যাল পয়েন্টে রেললাইনের ফাঁকে পা আটকে যায় এক তরুণের। এরপর ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। গত শুক্রবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম ফরিদুল ইসলাম (২৫)। তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাঘেরভিটা এলাকার কমল উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে চাকরির খোঁজে ফরিদুল ইসলাম ঢাকায় আসেন। শুক্রবার সন্ধ্যার দিকে তিনি গাজীপুরের ধীরাশ্রম রেলস্টেশনের কাছে রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় স্টেশনের উত্তরে হোম সিগন্যাল পয়েন্টে রেললাইনের ফাঁকে তাঁর পা আটকে যায়। তখন আশপাশে কেউ ছিল না। একপর্যায়ে একটি ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।