রেললাইনের ওপর থেকে বাজার উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় রেললাইনের ওপর থেকে ভ্রাম্যমাণ কাঁচাবাজার উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল শনিবার দুপুরে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পদ কর্মকর্তা মো. জসিম উদ্দিন। এ সময় বিপুলসংখ্যক পুলিশ অভিযানে সহযোগিতা করে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ষোলশহর রেলস্টেশনের কাছে কর্ণফুলী কাঁচাবাজার-সংলগ্ন এলাকায় রেললাইনের ওপর ভ্রাম্যমাণ বাজার বসে আসছিল। প্রতিদিন সকাল-বিকেল এই বাজার বসে। এখানে অনেকগুলো অস্থায়ী স্থাপনা করে কাঁচা দোকান বসানো হয়। গতকাল এ রকম শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে।
এ ব্যাপারে প্রধান ভূসম্পদ কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘আমরা শতাধিক ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছি।’