রেললাইনের কাঠ পুড়ে লাখ টাকা ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন কদমতলী এলাকায় রেললাইনের পরিত্যক্ত পাত (স্লিপার) আগুনে পুড়ে এক লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ছয়টার দিকে সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, কদমতলী এলাকায় রেললাইনের পাশে পরিত্যক্ত অবস্থায় স্লিপার রাখা ছিল। জ্বলন্ত সিগারেট থেকে আগুন লাগলে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ইউনিটের চারটি গাড়ি সকাল আটটার দিকে আগুন নেভায়।