রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার থাওইপাড়া রেল ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে আজ বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও আহসানগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, বুধবার ভোরে কোনো একসময় ওই যুবক হয়তো ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সকালে স্থানীয় লোকজন লাশ লাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে দুপুরে লাশ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় নেওয়া হয়।
সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য আজ বিকেলে লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।