রেললাইনের পাশ থেকে কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলস্টেশনের রতনপুর এলাকায় রেললাইনের পাশ থেকে গতকাল বুধবার এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ১৫ বছর।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে এলাকাবাসী রতনপুর এলাকায় রেললাইনের পাশে একটি লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে টঙ্গী রেলওয়ে পুলিশ অজ্ঞাত ওই কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।এলাকাবাসীর ভাষ্যমতে, ওই কিশোরের পরনে নীল রঙের গেঞ্জি ও জিনসের প্যান্ট এবং বাম হাতে একটি ব্রেসলেট ছিল। কিশোরের লাশের পাশে একটি বেল্টও পড়ে ছিল। মাথা ও গলায় আঘাতের চিহ্ন দেখে মনে হয়, দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে।