রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ এলাকার রেললাইনের পাশ থেকে গতকাল মঙ্গলবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ এলাকায় গত সোমবার রাতের কোনো একসময় ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। গতকাল সকালে এলাকাবাসী ওই যুবকের লাশ ট্রেন লাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।