রেলসচিব ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলসচিব মোহাম্মদ মহবুব উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সাম্প্রতিক সময়ে রেল যোগাযোগব্যবস্থায় নাশকতার মধ্যে গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে ওএসডি করা হলো।তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার গতকাল প্রথম আলোকে বলেন, রেলে নাশকতার সঙ্গে এই ওএসডির কোনো সম্পর্ক নেই। তাঁকে (মহবুব উর রহমান) অন্য কারণে ওএসডি করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত নতুন রেলসচিব করা হয়নি, তবে প্রক্রিয়া চলছে।এদিকে গতকাল যুগ্ম সচিব পদে ১৯ জন ও উপসচিব পদে নয়জনকে বিভিন্ন দপ্তরে বদলি ও সংযুক্তি করা হয়েছে।