রেলসেতু থেকে পড়ে রেলশ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ৩৪ নম্বর ঝুঁকিপূর্ণ রেলসেতু সংস্কারের সময় পড়ে গিয়ে মফজুল রহমান (৫০) নামে রেলওয়ের এক শ্রমিক নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মফজুল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা মৃত দানু মিয়ার ছেলে।
কুমিরা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার শেখ আহম্মদ প্রথম আলোকে বলেন, মফজুল রহমান সেতু বিভাগের শ্রমিক। গতকাল তিনিসহ বেশ কয়েকজন শ্রমিক ঝুঁকিপূর্ণ ওই সেতুটি সংস্কারের কাজ করছিলেন। দুপুরে হঠাৎ পা ফসকে সেতুর ওপর থেকে নিচে পড়ে যায়। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।