রেলসেতু নির্মাণের সময় এক শ্রমিক নিহত, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের পুনর্ভবা নদীর ওপর গত মঙ্গলবার রাত ১১টার দিকে কাঞ্চন রেলসেতুর নির্মাণকাজ চলাকালে ৭ নম্বর পিলারের বাইন্ডিং করা রডের ফ্রেম ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মাসুদ রানা (৩২) নামে এক শ্রমিক নিহত হন।
এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩৫) ও মাহবুব হোসেন (৩২) নামে ওপর দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সবাই দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের বাসিন্দা।
সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স তমা কনস্ট্রাকশনের প্রকল্প ব্যবস্থাপক মিয়া মো. মহসীন বলেন, ডুয়েল গেজ রেললাইনের জন্য পুনর্ভবা নদীর ওপর নতুন রেলসেতুর নির্মাণকাজ চলছে। ৭ নম্বর পিলারের রড বাঁধানোর সময় ওই দুর্ঘটনা ঘটে।