রেলসেতুর গার্ডারে ধাক্কা লেগে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা এলাকায় মঙ্গলবার বিকেলে রেলসেতুর গার্ডারে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের একজনের নাম শ্যামল মারতি (৩২)। তাঁর বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামে। অন্যজনের (২৮) নাম জানা যায়নি। ভাঙ্গুড়া রেল এলাকায় দায়িত্বরত সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এখলাছুর রহমান জানান, নিহত ব্যক্তিরা ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর নীলসাগর ট্রেনের ছাদে চড়ে দিনাজপুর যাচ্ছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে কৈডাঙ্গা রেলসেতুর গার্ডারের ধাক্কায় তাঁরা ছিটকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে জিআরপি থানার পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।