রেলসেতুর পাশ থেকে বালু তোলায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর রেলওয়ে সেতুসংলগ্ন চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগে রোববার রাতে উপজেলার মল্লিকপুর গ্রামের মো. আতিকুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের সহকারী কর্মকর্তা (ভূমি) মো. আবুল কালাম ফেঞ্চুগঞ্জ থানায় এ মামলা করেন।প্রথম আলোয় সংবাদ প্রকাশের সূত্র ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ সময় নদীর তীরে অবৈধভাবে উত্তোলন করা বালু দেখতে পান। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গনি বলেন, নদী থেকে বালু উত্তোলন করায় আতিকুর রহমানকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৯-১০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত রোববার প্রথম আলোয় ‘রেলসেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।