রেলসেতুর সঙ্গে ধাক্কা খেয়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উদ্যাপন শেষে ট্রেনের ছাদে চড়ে কর্মস্থল ঢাকায় যাওয়ার পথে সিরাজগঞ্জের উল্লাপাড়া-সলপ স্টেশনের মধ্যবর্তী ঘাটিনা রেলসেতুর খাঁচার সঙ্গে ধাক্কা খেয়ে আহত এক যাত্রীর (৩০) মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল দুই। সিরাজগঞ্জ জিআরপি থানার পরিদর্শক বিমল কুমার চাকী জানান, গত সোমবার সৈয়দপুর থেকে ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে ছিল বেশ কয়েকজন যাত্রী। ছাদের যাত্রীদের মধ্যে চারজন ঘাটিনা রেলসেতুর খাঁচার সঙ্গে ধাক্কা খেয়ে নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং অপর তিনজন আহত হন।