রেলস্টেশন পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর থেকে ঢাকাগামী দিবাকালীন আন্তনগর ট্রেন চালুর দাবির পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার দুপুরে রংপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খায়রুল আলম।
মহাব্যবস্থাপকের সঙ্গে থাকা সহকারী রেল পরিদর্শক আখতারুজ্জামান হায়দারের কাছে রংপুরের ব্যবসায়ীরা স্মারকলিপি দেন। খায়রুল আলম বলেন, শিগগির রংপুর থেকে ঢাকাগামী দিবাকালীন একটি আন্তনগর ট্রেন চালু করা হবে।