রেলস্টেশনে ইঞ্জিনে আগুন দেওয়ার চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পুরাতন রেলস্টেশনে গতকাল সোমবার রাতে একটি ট্রেনের ইঞ্জিনে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্টেশনে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করে। দুর্বৃত্তরা শিবিরকর্মী বলে ধারণা করা হচ্ছে।এদিকে রাত নয়টার দিকে নগরের আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের সামনে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।