রেলস্টেশনে রাত থেকে হাজারো টিকিটপ্রত্যাশীর লাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে আজ বুধবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পেতে গতকাল মঙ্গলবার রাত থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে লাইনে দাঁড়িয়েছেন হাজার হাজার মানুষ।

ঈদের এই আগাম টিকিট বিক্রি ১২ আগস্ট পর্যন্ত চলবে।

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ বুধবার থেকে শুরু হয়েছে। কাঙ্ক্ষিত টিকিট পেয়ে উচ্ছ্বাসিত এক ব্যক্তি। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ৮ আগস্ট। ছবি: আবদুস সালাম
ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ বুধবার থেকে শুরু হয়েছে। কাঙ্ক্ষিত টিকিট পেয়ে উচ্ছ্বাসিত এক ব্যক্তি। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ৮ আগস্ট। ছবি: আবদুস সালাম

সকাল আটটা থেকে কমলাপুরে রেলস্টেশনের ২৬টি কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়। ২৬টির মধ্যে নারীদের জন্য আলাদা দুটি কাউন্টার সংরক্ষিত।

রেল কর্তৃপক্ষ জানায়, ঢাকা ছাড়াও চট্টগ্রাম স্টেশন থেকে ঈদের টিকিট দেওয়া হচ্ছে। আজ দেওয়া হচ্ছে ১৭ আগস্টের টিকিট। ৯ আগস্ট দেওয়া হবে ১৮ আগস্টের, ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের এবং ১২ আগস্ট দেওয়া হবে ২১ আগস্টের আগাম টিকিট।

একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না।

কমলাপুরে রেলস্টেশনের ২৬টি কাউন্টারে আজ বুধবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। টিকিট কিনতে মঙ্গলবার রাত থেকেই রেলস্টেশনে লাইনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে। ছবি: আবদুস সালাম
কমলাপুরে রেলস্টেশনের ২৬টি কাউন্টারে আজ বুধবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। টিকিট কিনতে মঙ্গলবার রাত থেকেই রেলস্টেশনে লাইনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে। ছবি: আবদুস সালাম

সাধারণ সময়ে রেলে যাত্রী ধারণ ক্ষমতা প্রতিদিন ২ লাখ ৬০ হাজার। তবে ঈদ উপলক্ষে তিন লাখ যাত্রী চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের সময় নয় জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। এসব বিশেষ ট্রেনের মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলবে দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল-১ ও চাঁদপুর স্পেশাল-২ চলবে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে, রাজশাহী স্পেশাল চলবে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে, দিনাজপুর স্পেশাল চলবে দিনাজপুর-ঢাকা-দিনাজপুর, লালমণি স্পেশাল চলবে ঢাকা-লালমনিরহাট-ঢাকা রুটে, খুলনা এক্সপ্রেস চলবে খুলনা-ঢাকা-খুলনা রুটে। এ ছাড়া শোলাকিয়া স্পেশাল-১ চলবে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে এবং শোলাকিয়া স্পেশাল-২ চলবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে।

টিকিট কিনতে মঙ্গলবার রাত থেকেই রেলস্টেশনে হাজার হাজার মানুষ। ছবি: আবদুস সালাম
টিকিট কিনতে মঙ্গলবার রাত থেকেই রেলস্টেশনে হাজার হাজার মানুষ। ছবি: আবদুস সালাম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোট ১ হাজার ৪০২টি কোচ চলাচল করবে এবং ২২৯টি লোকোমোটিভ ব্যবহার করা হবে।