রেলে দেড় মাসে ১২৯টি নাশকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দেড় মাসে রেলে ১২৯টি নাশকতামূলক ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। গতকাল রোববার সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে রেলমন্ত্রী এ তথ্য জানান। সাংসদ নূর আফরোজ আলীর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশ রেলওয়েতে মোট ৩৫টি দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ১২৯টি নাশকতামূলক ঘটনা সংঘটিত হয়েছে। রেললাইনের ত্রুটি, ইঞ্জিন ও বগির যান্ত্রিক ত্রুটি, নিরাপত্তাবিধি অমান্য করা, প্রাকৃতিক দুর্যোগ, নাশকতামূলক তৎপরতা এবং সড়কযানের চালকের বিধি ভঙ্গ করে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করায় এসব দুর্ঘটনা ঘটে থাকে। মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে মুজিবুল হক বলেন, সাম্প্রতিক সময়ে রেলে ডাকাতি, ছিনতাই ও নাশকতার ঘটনা সংঘটিত হয়েছে। যার ফলে প্রধানত ট্রেনের ছাদে ভ্রমণকারীদের টাকা ও মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটলেও যাত্রীসংখ্যার ওপর এর কোনো নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়নি।