রেলে নাশকতা ঠেকাতে আনসার মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধের নামে চলমান সহিংস ঘটনায় নাশকতা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ রেললাইনের নিরাপত্তা রক্ষায় গতকাল মঙ্গলবার থেকে রাজশাহীতে আনসার মোতায়েন করা হয়েছে।
আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্টের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদর দপ্তরের গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহীর ঝুঁকিপূর্ণ ১৯টি রেল ফটক এলাকায় একজন প্লাটুন কমান্ডারের (পিসি) নেতৃত্বে তিনজন সাধারণ আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।