রেলে যুক্ত হলো আরও পাঁচ ইঞ্জিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের বহরে যোগ হচ্ছে আরও পাঁচটি ইঞ্জিন (লোকোমোটিভ)। গতকাল শুক্রবার বন্দর জেটিতে এ পাঁচটি ইঞ্জিন খালাস করা হয়েছে।রেলওয়ে সূত্র জানায়, দক্ষিণ কোরিয়ার মেসার্স হোন্দাই রোটেম কোম্পানির সঙ্গে রেলওয়ের মোট নয়টি ইঞ্জিন সংগ্রহের চুক্তি হয়। এতে চুক্তিমূল্য ধরা হয় ২০৪ কোটি টাকা। চুক্তি অনুযায়ী গত আগস্টে চারটি ইঞ্জিন সরবরাহ করে প্রতিষ্ঠানটি। চুক্তির শেষ চালানে নতুন পাঁচটি ইঞ্জিন সরবরাহ করল প্রতিষ্ঠানটি।