রেলের আগাম টিকিট বিক্রি শুরু ২৬ জুলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট ২৬ জুলাই থেকে ছাড়া হচ্ছে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন কাউন্টারে ওই দিন ৪ আগস্টের টিকিট ছাড়া হবে। ঈদ উপলক্ষে প্রতিবছর আগাম টিকিট ছাড়া হয়। ২৬ জুলাই সকাল নয়টা থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন ৪ আগস্টের এবং ২৭ জুলাই ৫ আগস্টের টিকিট বিক্রি হবে। এভাবে ৩০ জুলাই বিক্রি হবে ৮ আগস্টের টিকিট। চাঁদ দেখা না গেলে ৩১ জুলাইও টিকিট বিক্রি হবে।