রেলের কর্মকর্তা মুরাদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর অতিরিক্ত প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক এস এম মুরাদ হোসেনকে গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। রাজশাহী নারী নির্যাতন প্রতিরোধ কমিটি গতকাল সোমবার ওই মানববন্ধনের আয়োজন করে।রাজশাহী নগরের জিরো পয়েন্টে সকাল ১০টা থেকে সাড়ে ১০ পর্যন্ত ওই কর্মসূচি চলাকালে বক্তব্য দেন প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী জেলা জাতীয় মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কল্পনা রায়, যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী দিল সেতারা, সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, প্রমুখ।মানববন্ধন শেষে প্রতিরোধ কমিটির নেতারা একই দাবিতে ডাকযোগে রেলমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন। এ ছাড়া রাজশাহী জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও মহানগর পুলিশ কমিশনারকে তাঁদের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়।নিজ বাসার শিশুকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে ২ জুন রেলওয়ের কর্মকর্তা মুরাদের বিরুদ্ধে মামলা হয়। এর পর থেকে তিনি পলাতক। তাঁর কার্যালয় তালাবদ্ধ রয়েছে।