রেলের জমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি থেকে বন্দোবস্ত গ্রহণকারীদের উচ্ছেদ করে নতুন করে একটি চক্রকে তা বন্দোবস্ত দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ অপতৎপরতার প্রতিবাদে বন্দোবস্ত গ্রহণকারীরা গতকাল শুক্রবার উপজেলার রেলস্টেশন সড়কে মানববন্ধন করেছেন৷
‘রেলওয়ে ভূমি রক্ষা সংগ্রাম কমিটি’র ব্যানারে গতকাল শুক্রবার বেলা ১১টায় মানববন্ধনের আয়োজন করা হয়। আন্দোলনকারীরা জানান, ৬০ থেকে ৭০ বছর ধরে স্থানীয় লোকজন রেলওয়ের ৩০০ একর জমি বন্দোবস্ত নিয়ে ব্যবহার করে আসছেন। বছর কর্তৃপক্ষ বার্ষিক খাজনা নেওয়া থেকে বিরত রয়েছে।