রেলের জমিতে দোকান নির্মাণচেষ্টার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে রেলওয়ের মূল্যবান জমিতে দোকান নির্মাণ ও বরাদ্দ দেওয়ার চেষ্টাকে অনৈতিক ও জনস্বার্থবিরোধী হিসেবে বর্ণনা করেছে ‘রেলওয়ের ভূমি রক্ষায় সচেতন নারায়ণগঞ্জবাসী’ নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ নগরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা বাসদের কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলা হয়। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি সভায় সভাপতিত্ব করেন। নারায়ণগঞ্জ রেলস্টেশনসংলগ্ন রেলওয়ের মূল্যবান ৪৭ হাজার ১০ বর্গফুট জমিতে দোকান নির্মাণ ও বরাদ্দ দেওয়ার চেষ্টা চলছে। এ নিয়ে গতকাল প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়।