রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলের ভূসম্পদ বিভাগ গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরের ষোলশহরের ক্রসিং থেকে স্টেশন পর্যন্ত ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
গতকাল অভিযানের নেতৃত্ব দেন ভূসম্পদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ইশরাত রেজা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান। পুলিশ অভিযানে সহায়তা করে। অভিযানে রেললাইনের উভয় দিকে স্থাপিত ঘরগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। রেললাইনের পাশে অবৈধভাবে এসব ঘর তৈরি করা হয়েছিল।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা ইশরাত রেজা জানান, প্রায় চার একর ভূমির ওপর তৈরি করা ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দখলমুক্ত জমির দাম ২০ কোটি টাকা।