রেলের জায়গা থেকে বহিরাগতদের উচ্ছেদের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলের জায়গা থেকে বহিরাগতদের উচ্ছেদের দাবি জানিয়েছে রেলওয়ে শ্রমিক লীগ। গতকাল বুধবার রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি এলাকায় সমাবেশ করেন নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, রেলওয়ের জায়গা বেহাত হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে বহিরাগত লোকদের উচ্ছেদ করে রেলওয়ের কর্মচারীদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এতে কর্মচারীদেরও থাকার ব্যবস্থা যেমন হবে তেমনি বহিরাগত লোকজনের হাতে জমি আর বেদখল হবে না।
রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোহর আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন কেন্দ্রীয় শ্রমিক লীগের উপদেষ্টা সিরাজ উল্লাহ, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।