রেলের টিকিটসহ দালাল গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম রেলস্টেশনে ৫২টি টিকিটসহ এক দালালকে গতকাল রোববার রাত ১০টায় গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মশিউর রহমান ওরফে রনি। এ সময় তার কাছ থেকে টিকিট বিক্রির ৮৬ হাজার টাকাও উদ্ধার করা হয়।
রেলওয়ে থানার ওসি ইয়াছিন আরাফাত মজুমদার বলেন, ‘মশিউর রহমান দীর্ঘদিন ধরে রেলের টিকিট নিয়ে চড়া দামে বাইরে বিক্রি করে আসছে।’