রেলের টিকিটসহ দালাল গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে গতকাল শুক্রবার রাত আটটায় রেলের টিকিটসহ এক দালালকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানার পুলিশ। তাঁর নাম বশির আহমেদ।
এ সময় বশিরের কাছ থেকে চারটি রেলের টিকিট এবং টিকিট বিক্রির ১,২০০ টাকা উদ্ধার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে রেলওয়ে থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে রেলের টিকিট কালোবাজারে বিক্রি করে আসছেন বশির। এর আগেও টিকিটসহ আটক হয়েছিলেন তিনি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।