রেলের দাবিতে ১৫ মিনিট থমকে ছিল সিরাজগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া পর্যন্ত রেলসংযোগ, সিরাজগঞ্জের সঙ্গে সব আন্তনগর ট্রেন চলাচল এবং রায়পুরে রেলজংশনের দাবিতে গতকাল বুধবার বেলা ১১টা থেকে সোয়া ১১ পর্যন্ত ‘থমকে দাঁড়াও সিরাজগঞ্জ’ কর্মসূচি পালিত হয়েছে।সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বানে শহরে বাস, ট্রাক, রিকশা, ভ্যান, সাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এ ছাড়া ব্যাংক, বীমা, ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে ১৫ মিনিটের জন্য রাজপথে দাঁড়িয়ে পড়েন। জেলা শহরের ১৬টি স্থানে এই কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক জহুরুল হক, যুগ্ম আহ্বায়ক আবু বকর ভূঁইয়া, ইসমাইল হোসেন, আবু এহিয়া খান প্রমুখ।