রেলের নিরাপত্তায় হাজারো আনসার-ভিডিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলের নিরাপত্তা, ট্রেন চলাচল স্বাভাবিক রাখা ও নাশকতা রোধে আজ সোমবার সন্ধার মধ্যে আট হাজারের বেশি আনসার ভিডিপি সদস্য নামছে । সারা দেশের ঝুকিপূর্ণ এক হাজার ৪১টি পয়েন্টের প্রতিটিতে আটজন করে মোট আট হাজার ৩২৮ জন আনসার ও ভিডিপি সদস্য কাজ করবে। 
আজ রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে জানানো হয়, আইন -শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারাদেশে রেল চলাচল স্বাভাবিক ও রেল লাইনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে গতকাল আন্ত:মন্ত্রণালয় সভা হয়। সভায় দ্রুত আনসার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে আজ সন্ধা থেকেই এক হাজার ৪১টি পয়েন্টে নামছে আট হাজার ৩২৮ জন আনসার ও ভিডিপি সদস্য।