রেলের বর্ধিত ভাড়া প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলের বর্ধিত ভাড়া প্রত্যাহার, যাত্রীসেবার মান বাড়ানোসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা মন্টু ঘোষ, জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ নেতা আবু নাঈম খান বিপ্লব, সেলিম মাহমুদ, জাহাঙ্গীর আলম, সিপিবি নেতা শাহানারা বেগম প্রমুখ। এ বিষয়ে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।