রেলের ভাড়া না বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেনে ভাড়া না বাড়ানোর দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলমন্ত্রী সম্প্রতি রেলের ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। মন্ত্রী বলেছেন, লোকসান কমানোর জন্য এ ভাড়া বৃদ্ধি করা প্রয়োজন। ২০১২ সালেও লোকসান কমানোর কথা বলে ভাড়া দ্বিগুণ করা হয়েছিল। গণপরিবহনে ভাড়া বৃদ্ধির আগে গণশুনানির মাধ্যমে জনগণের মতামত নেওয়ার বিধান আছে। কিন্তু সরকার সে নিয়মের তোয়াক্কা না করে একতরফাভাবে ভাড়া বৃদ্ধি করছে। এ বর্ধিত ভাড়া ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে।