রেলের ভাড়া না বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও রামসাগর এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গাইবান্ধা রেলস্টেশনের সামনে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা বাসদের সমন্বয়ক গোলাম রব্বানী শাহ, জেলা ছাত্র ইউনিয়নের সদস্য মিঠুন রায়, রানু সরকার প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।