রেলের ভাড়া বৃদ্ধির তৎপরতা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলের ভাড়া বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার বগুড়ায় মিছিল ও সমাবেশ হয়েছে।সমাবেশ শেষে রেলের ভাড়া বাড়ানোর তৎপরতা বন্ধসহ ১০ দফা দাবিতে বাসদের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।সাতমাথা চত্বর থেকে বেলা ১১টায় একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশে বক্তব্য দেন জেলা বাসদের আহ্বায়ক সাইফুল ইসলাম, কৃষ্ণ কমল, মাসুদ পারভেজ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, যাত্রীসেবার মান না বাড়িয়ে রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। বগুড়ার যাত্রীদের অনেকটা পথ ঘুরে ঢাকায় যাতায়াত করতে হয়। এ কারণে বগুড়া থেকে যমুনা সেতু পর্যন্ত রেললাইন নির্মাণ এখন এ অঞ্চলের মানুষের ন্যায্য দাবি। সমাবেশে রেলকে আস্থাশীল ও সেবামূলক গণপরিবহন হিসেবে গড়ে তুলতে নির্ধারিত সময়ে রেল চলাচল নিশ্চিত করারও দাবি জানানো হয়।