রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে নারায়ণগঞ্জে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে নারায়ণগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও কমিউনিস্ট পার্টি (সিপিবি)।গতকাল বৃহস্পতিবার সকালে বাসদ ও সিপিবির নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ রেলস্টেশন প্লাটফর্মে এ প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ শেষে চাষাঢ়ায় মানববন্ধন করা হয়।কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি দুলাল সাহার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মাহবুব ইসমাইল, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, বাসদের জেলা শাখার সমন্বয়কারী নিখিল দাস, শ্রমিক নেতা সেলিম মাহমুদ ও রফিকুল ইসলাম।সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। এর মধ্যে সরকার রেলের ভাড়া ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অথচ রেলের কোনো উন্নয়ন হয়নি। তাঁরা বলেন, সড়কপথে যানজটে ভোগান্তির কারণে সাধারণ মানুষ ট্রেনে যাতায়াত করে। রেলের ভাড়া বৃদ্ধি করা হলে ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ। বক্তারা অবিলম্বে রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।