রেলের ভূমির আগের ভাড়া বহাল রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের পাকশী বিভাগের অধীন রেলের ভূমির ভাড়া (খাজনা) চলতি বছর থেকে দ্বিগুণ করা হয়েছে। ভাড়া বাড়ানোর প্রতিবাদ এবং আগের ভাড়া ১৬ টাকা বহাল রাখার দাবিতে পাবনার ঈশ্বরদীর পাকশীতে রেলের ভূমির ইজারাগ্রহীতারা গতকাল বৃহস্পতিবার সমাবেশ ও মানববন্ধন করেছে।মানববন্ধন শেষে ইজারাগ্রহীতারা পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপকের মাধ্যমে রেলমন্ত্রীর বরাবর সঞ্চারকলিপি পেশ করেন। সঞ্চারকলিপিতে তাঁরা বর্ধিত ভাড়া ৩২ টাকার পরিবর্তে ১৬ টাকা বহাল রাখার দাবি জানান। সকালে রেলের ভূমির ইজারাগ্রহীতারা ঈশ্বরদী রেলগেটে সমাবেশ করে।