রেলের লোকসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৩-১৪ অর্থবছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ রেলওয়েতে ব্যয় হয়েছে এক হাজার ১৭২ কোটি ২৭ লাখ ৭৯ হাজার টাকা। এ সময়ে রেলের আয় ৫৫৭ কোটি ৩২ লাখ ১৩ কোটি টাকা। এ ১০ মাসে রেলের লোকসান ৬১৪ কোটি ৯৫ লাখ ৬৬ হাজার টাকা। মোহাম্মদ নোমানের এক লিখিত প্রশ্নের জবাবে গতকাল বৃহস্পতিবার সংসদে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এ তথ্য জানান। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে রেলে এক হাজার ৬৮৪ কোটি ৮৫ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ের বিপরীতে আয় হয়েছে ৮০৫ কোটি ৭৯ লাখ ৭৫ হাজা টাকা। এ বছর লোকসান ৮৭৯ কোটি পাঁচ লাখ ৭৪ হাজার টাকা।