রেলের সংস্কারের দাবিতে অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলের সংস্কার ও উন্নয়নের জন্য ১৬ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রেলশ্রমিক নেতা জসিমউদ্দিন মণ্ডল। এই দাবিতে তাঁর ডাকে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গণ-অনশন কর্মসূচি পালিত হয়েছে।বিকেল পাঁচটা এক মিনিটে ফলের রস পান করিয়ে জসিমউদ্দিন মণ্ডলের অনশন ভঙ্গ করান সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান। বিজ্ঞপ্তি।