রেলের স্লিপারে ঝুঁকি নিয়ে পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে ঈশ্বরগঞ্জের সীমান্তবর্তী গৌরীপুর উপজেলার বলুয়া গ্রামে চৌকা নদীর ওপর একটি সেতু ডিনামাইট দিয়ে উড়িয়ে দেন মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার ৪২ বছর পরও ওই সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলার সাতটি গ্রামের ৩৫ হাজার মানুষ রেলের স্লিপার দিয়ে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে। এতে শিক্ষার্থীসহ চলাচলকারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।জানা যায়, দুই উপজেলার সীমান্তবর্তী বর্ধনপাড়া, চরধুরুয়া, পাঁচাশি, ফতেপুর, গঙ্গাশ্রম, শিবপুর পশ্চিমপাড়া, বিশ্বনাথপুর গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ ঝুঁকি নিয়ে স্লিপারের ওপর দিয়ে চলাচল করে। স্লিপার দিয়ে পার হতে গিয়ে প্রায়ই লোকজন পড়ে গিয়ে আহত হয়।গৌরীপুর পি জে কে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, পাঁচ শতাধিক শিক্ষার্থীকে ওই পথে স্কুলে যাতায়াত করতে হয়। কেউ ঝুঁকি নিয়ে রেলের স্লিপার ধরে আবার কেউ তিন কিলোমিটার ঘুরে বিদ্যালয়ে আসে।স্কুলের কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রতিদিন রেলের স্লিপার ধরে নদী পার হয়ে স্কুলে যেতে হয়। প্রায়ই বই খাতা নিয়ে শিক্ষার্থীরা পানিতে পড়ে যায়।রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম শিকদার বলেন, এলাকাবাসী ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ওই স্থানে সেতু নির্মাণ খুবই জরুরি।