রেশন চালু ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে রেশন চালু এবং রেশনে চাল, ভোজ্যতেল, চিনি ও কেরোসিনের মতো অত্যাবশ্যকীয় পণ্য দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল শনিবার পার্টির কেন্দ্রীয় কমিটির সভার দ্বিতীয় দিনে এই আহ্বান জানানো হয়। দলটি রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে।পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন কমরেড বিমল বিশ্বাস, নুর আহমদ বকুল, হাজেরা সুলতানা, কামরুল আহসান প্রমুখ। বিজ্ঞপ্তি।