রেশম গুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ক্রয়কেন্দ্রে (মিনিফিলেচার) উৎপাদিত রেশম সুতার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে গতকাল রোববার রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ সিল্ক ফাউন্ডেশনের উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়। এতে বলা হয়, উন্নত মানের সুতার জন্য প্রয়োজন মানসম্মত রেশম গুটি। বোর্ডের সম্মেলনকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সিল্ক ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আনিস-উল-হক ভূইয়া। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক, জামালউদ্দিন শাহ প্রমুখ।