রেশমকে পুনরুজ্জীবিত করতে বন্ধ কারখানা খুলে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রেশমশিল্পকে পুনরুজ্জীবিত করতে হলে বন্ধ রেশম কারখানা খুলে দিতে হবে৷ এ শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে ও সরকারি পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে৷
গতকাল রাজশাহীতে ‘বাংলাদেশে রেশমশিল্প: বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এ সেমিনারের আয়োজন করে।
রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক স্বপন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরামর্শক তাজিমুল হক। প্রবন্ধের ওপর আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক সেলিনা পারভীন, অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ রেশমশিল্প মালিক সমিতির সহসভাপতি লিয়াকত আল প্রমুখ।