রেশমচাষি সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদা উপজেলায় সাকোয়া জার্মপ্লাজম মেইনটেন্যান্স সেন্টারে গতকাল বুধবার রেশমচাষিরা সমাবেশ ও শোভাযাত্রা করেছেন। এতে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল প্রধান অতিথি ছিলেন।
গতকাল সকালে সাকোয়া জার্মপ্লাজম মেইনটেন্যান্স সেন্টার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সাকোয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রেশমচাষিরা অংশ নেন। পরে জার্মপ্লাজম মেইনটেন্যান্স সেন্টারে চাষি সমাবেশ হয়। সমাবেশে ঠাকুরগাঁও জেলা রেশম সম্প্রসারণ কার্যক্রমের সহকারী পরিচালক সুলতান আলী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন প্রকল্প পরিচালক সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর হাসান, গবেষণা কর্মকর্তা শেখ ফজলুল হক প্রমুখ।