রেসিডেনসিয়ালে বিজ্ঞান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে চলছে তিন দিনব্যাপী ‘ডিআরএমসি-স্যাভলন দশম জাতীয় বিজ্ঞান উৎসব-২০১৭’। গতকাল শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে দেশের প্রায় ২০০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০টি প্রকল্প মূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি ছিল পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত ও সুডোকু অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব। এ ছাড়া মেগা কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বও অনুষ্ঠিত হয়। আজ বেলা তিনটায় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও অধ্যাপক আলী আসগর। বিজ্ঞপ্তি