রেসিডেনসিয়াল মডেল কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ৫৭তম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রংবেরঙের পতাকা, বেলুন, ফেস্টুন ও নয়নাভিরাম আলোকসজ্জায় সজ্জিত করা হয় কলেজ প্রাঙ্গণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মান্নান ভূঁইয়া। এ ছাড়া সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, অভিভাবক, ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কলেজের সাতটি হাউসের শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তি, বাংলা ও ইংরেজি উপস্থিত বক্তৃতা, গল্প বলা, একক অভিনয়, দলীয় অভিনয়, সংগীত এবং চারু ও কারুকলাবিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জুনিয়র শাখার তিনটি হাউসের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে কুদরাত-এ-খুদা হাউস এবং রানারআপ হয়েছে জসীমউদ্দীন হাউস। সিনিয়র শাখার চারটি হাউসের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে নজরুল ইসলাম হাউস এবং রানারআপ হয়েছে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হাউস।
কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মান্নান ভূঁইয়া বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সফল সমাপ্তির জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি