রেস্তোরাঁ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমতি না থাকায় বরিশাল শহরে সম্প্রতি চালু হওয়া ‘হান্ডি কড়াই’ নামের একটি অভিজাত রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে প্রশাসন। জরিমানা করা হয়েছে আড়াই লাখ টাকা। গতকাল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার ও মাহমুদা বেগম অভিযান চালিয়ে রেস্তোরাঁটি বন্ধ রাখার নির্দেশ দেন। মাত্র পাঁচ দিন আগে গত ৩০ সেপ্টেম্বর সদর রোডে হোটেল এরিনার নবম তলায় ‘হান্ডি কড়াই’ নামের রেস্তোরাঁটি চালু করা হয়। হোটেলের মালিক শফিকুল আলম গুলজার ঘটা করে এটি চালু করেন। কিন্তু রেস্তোরাঁ চালুর জন্য কোনো অনুমতি নেননি। অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ অনুযায়ী ‘হান্ডি কড়াই’ রেস্তোরাঁটির পক্ষে কোনো অনুমতি নেওয়া হয়নি। এ ছাড়া খাবারের মান নিয়ে গ্রাহক পর্যায়ে অভিযোগ পাওয়া গেছে। বরিশাল অফিস