রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীর ১০ নম্বর সড়কের একটি রেস্তোরাঁয় গত মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বনানীর ডি ব্লকের তিনতলা একটি ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তেজগাঁও ও বারিধারা স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তেজগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার তানহারুল ইসলাম বলেন, ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ ছিল। তারকা নামের এই রেস্তোরাঁর কর্মচারীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের আগে রেস্তোরাঁটি বন্ধ ছিল। তাঁরা নিজেদের জন্য রান্না করছিলেন। এ সময় গ্যাসের লাইন ছিদ্র হয়ে আগুন লাগে। ৬টা ৫০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।