রেস্তোরাঁেক জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে নরসিংদীর মনোহরদীর এক রেস্তোরাঁর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার হাতিরদিয়া বাজারে কাজল মিয়ার রেস্তোরাঁয় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম কিবরিয়া। তিনি বলেন, ময়লা-আবর্জনা সামনে রেখে খাবার তৈরি করা হচ্ছিল। পাশাপাশি সয়াবিন তেলে পোকা, ভাতে ও মিষ্টিতে মাছিসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছিল। এ কারণে কাজল মিয়াকে জরিমানা করা হয়। |