প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল র্যা ডিসন ব্লু চিটাগং বে ভিউয়ের ছয়তলায় ‘বর্ণিল’ নামের নতুন একটি রেস্তোরাঁ উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে রেস্তোরাঁটির উদ্বোধন করেন হোটেলের মহাব্যবস্থাপক গিয়ার সিক্কো। তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য সামনে রেখে এ রেস্তোরাঁ সাজানো হয়েছে। এখানে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে খাবার পরিবেশন করা হবে। হোটেল কর্তৃপক্ষ জানায়, অত্যাধুনিক এ রেস্তোরাঁয় ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার পাওয়া যাবে। এসব খাবারের মধ্যে রয়েছে ভাত, মাছ, ভর্তা ও তরকারি। বিজ্ঞপ্তি